আজ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস।

Spread the love

১৯৭৫ সলের ১৫ ই আগষ্ট বাংলাদেশ ও বাঙ্গালি জাতির জন্য এক কলঙ্ক অধ্যায়ের নাম। কিছু কুলাঙ্গার, বিপদগামী ক্ষমতা লোভী কুচক্রী মহলের হাতে নৃশংস ভাবে খুন হতে হয়েছে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল সদস্যকে। সেদিন ঘাতকরা বঙ্গবন্ধুর বুকেই গুলি চালায়নি ওরা গুলি চালিয়েছে সমস্ত বাঙ্গালির বুকে সারা বিশ্বের মানবতার বুকে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার মানচিত্রকে বুলেটে বুলেটে ঝাঁজরা করে দিয়েছে হায়েনার দল ওরা ভেবেছিল, বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে হত্যা করতে পারলেই বাংলার বুক থেকে মুছে ফেলতে পারবে পিতা মুজিবের নাম, ধূলিসাৎ হয়ে যাবে স্বাধীনতার জয়গান, চিরতরে বিলীন হয়ে যাবে স্বাধীনতার পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ওরা বুঝতে পারেনি এক মুজিবকে হত্যা করলে লক্ষ মুজিবের জন্ম হবে বাংলার বুকে তাই আজ বাংলার বুকে মুজিব বেঁচে নেই বাঙ্গালির বুকে মুজিব চির অমর হয়ে আছে থাকবে চিরদিন। প্রতি বছর ঘুরে আসে ১৫ই আগষ্ট বাঙ্গালির বুকে ঝরে মুজিবের রক্তক্ষরন। হে জাতির পিতা তুমি হারোনি তুমি হারতে পারনা, আজ বাংলাদেশ ও বাঙ্গালী তোমার রেখে যাওয়া তোমারই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পথ হাঁটিতেছে তোমার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ ২০২৩ সালের ১৫ ই আগষ্ট ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি তোমারই স্মরনে, সুখে থেকো জাতির পিতা তোমার বিধাতার চরনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক মানবতার জননেত্রী শেখ হাসিনার।

Leave a Comment

Your email address will not be published.