মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী দলের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদক। একদিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধুকে ডেকে বললেন, মুজিব জরুরি কাজে তোমাকে নারায়ণগঞ্জ যেতে হবে বঙ্গবন্ধু যাওয়ার জন্য প্রস্তুত তখন জননেতা মাওলানা ভাসানী সাহেব তার পকেট থেকে আটআনা পয়সা বের করে দিয়ে বললেন এই নাও তোমার যাতায়াতের খরচ। বঙ্গবন্ধু কাজের উদ্দেশ্যেে নারায়ণগঞ্জ গেলেন কাজ শেষ করে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে দেখা করেন তাঁর দেওয়া আটআনা পয়সা তাঁরিই কাছে ফেরত দেন তখন জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন মুজিব এই পয়সাতো তোমাকে নারায়ণগঞ্জ যাতায়াতের খরচ হিসেবে দেওয়া হয়েছিল পয়সা ফেরত দিলে তাহলে তুমি নারায়ণগঞ্জ গেলে কিভাবে তখন জাতির জনক বঙ্গবন্ধু হেসে বললেন আমি আমার বাইসাইকেল নিয়ে নারায়ণগঞ্জ গিয়েছিলাম তাই পয়সাটা বেঁচে গেল। এই ঘটনা তুলে ধরার মূল কারন হল বর্তমান রাজনীতির কিছু প্রেক্ষাপট আমি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না বলতে চাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা যিনি নিজের বাইসাইকেল যোগে যাতায়াত করে তাঁর নেতার দেওয়া আটআনা পয়সা বাচিয়ে নেতার হাতে ফেরত দেওয়া এটা বঙ্গবন্ধুর জীবনের ক্ষুদ্র একটি উদাহরণ আর আজকে আমাদের প্রান প্রিয় নেতারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের দাবিদার বঙ্গবন্ধুর প্রিয় পোশাক মুজিব কোট আমাদের সকল নেতাদের গায়ে সবই ঠিক আছে তবে আমাদের চরিত্রে কি বঙ্গবন্ধুর আদর্শ আমরা ধারন করতে পেরেছি? আমরা, আমাদের বর্তমান নেতাদের নামের সাথে টাইটেল লাগিয়ে দেই, বঙ্গবন্ধুর আদর্শের জননেতা ———-ভাই, এটাও আমাদের দলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ , আমরা হয়তো চিরকালই আমাদের নেতাদের এভাবেই ভালবেসে যাব, তবে আমাদের প্রানপ্রিয় নেতাদের প্রতি আমাদের আকুল আবেদন আপনারা দয়া করে বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারন করুন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরুন তবেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে বাংলার আনাচে কানাচে, বন্ধ হবে দলীয় কোন্দল, বন্ধ হবে মাদক সন্ত্রাস ও দুর্নীতি। বাাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলা। সার্থক হবে মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সকল ত্যাগ ও পরিশ্রমের। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো, আমরা বাংলাদেশ আওয়ামীলীগ রাজনৈতিক দলের একজন কর্মী। পরিশেষেঃ- সকল নেতাদের চেতনায় জেগে উঠুক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার।

