
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিন আজ রোববার ১৮ই অক্টোবর ২০২২ইং। আওয়ামী লীগের সম্মানিত সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই বঙ্গবন্ধুর পরিবারের সর্ব কনিষ্ঠ শেখ রাসেল ১৯৬৪ ইং সালের ১৮ই অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহন করেন। শেখ রাসেল ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরোটরী স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেনীর ছাত্র ছিলেন। ১৯৭৫ ইং সালের ১৫ ই আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি ক্ষমতা লোভী, মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব পরিবারে নৃশংস ভাবে হত্যা করে। সেই দিন ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি অবুজ শিশু শেখ রাসেল ও। ক্ষমতা লোভী কুচক্রী মহলের চিন্তাধারা ছিল বাংলাদেশ আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করা তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার বর্গের সকলকে নির্মম ভাবে হত্যা করা হয় হত্যা করা হয় বঙ্গবন্ধুর আদরের ছোট ছেলে শেখ রাসেলকে এই হত্যা জাতি কোনদিন ভুলতে পারেনা পারেবে ও না তাই সকল শ্রেনী পেশার মানুষের কাছে শহিদ শেখ রাসেল চির অমর হয়ে আছে থাকবে বাঙ্গালির হৃদয়ে চিরকাল। শেখ রাসেল চির নিদ্রায় শায়িত আছেন বনানী কবর স্হানে , আজ ১৮ই অক্টোবর শেখ রাসেলের ৫৭ তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও তাঁর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্য বিধি মেনে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ সহকারে ১৫ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আজ আমরা মহান আল্লাহ পাকের দরবারে শেখ রাসেল সহ ১৫ই আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি (আমিন)।
