
১৯৫৫ ইং সালের ১৩ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহেনা জন্ম গ্রহন করেন। আজ ১৩ ই সেপ্টেম্বর ২০২২ইং বঙ্গবন্ধুর আদরের ছোট কন্যা শেখ রেহেনার ৬৭তম শুভ জন্মদিন । ১৯৭৫ ইং সালের ১৫ ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহেনার জীবনের বিভীষিকাময় কালো অধ্যায়ের নাম।পরিবারের সকল সদস্যকে হারিয়ে আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান তাঁরা দুই বোন। আজ আমরা শেখ রেহেনার ৬৭ তম শুভ জন্মদিনে মহান আল্লাহ পাকের দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি । মহান আল্লাহ দয়া করে তাঁদের দুই বোন সহ তাঁদের পরিবারের সকলকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক বঙ্গবন্ধুর আদর্শের ।
#শেখহাসিনা+শেখরেহানা
#বঙ্গবন্ধুরকন্যা
#শুভজন্মদিন #শুভেচ্ছা #শুভকামনা
