
কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ম্যাপ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব
- পিপল
- বিজনেস
- লোকেশন
- অ্যানালিটিক্স
- অফার
- জবস
- সর্বশেষ
- রাজনীতি
- বাংলাদেশ
- আন্তর্জাতিক
- ব্যবসা ও অর্থনীতি
- খেলা
- বিনোদন
- লাইফ
- বিজ্ঞান ও প্রযুক্তি
- খাবার ও রেসিপি
- সাহিত্য
- মতামত
- জোকস
- জটিল
- অন্যান্য সংবাদ
- ভিডিও

জনাব সাবের হোসেন চৌধুরী মাননীয় সংসদ সদস্য
১০ সেপ্টেম্বর ২০২০ইং।
সাবের হোসেন চৌধুরী সংসদ সদস্য, ঢাকা-৯ ও প্রেসিডেন্ট, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)
সাবের হোসেন চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ। চলমান দশম জাতীয় সংসদে তিনি ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা) আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সাংসদ। তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে ছিলেন।
আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
সাবের হোসেনের পৈতৃক বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায়। সেখানেই গ্রামের বাড়িতে কেটেছে তার শৈশব ও কৈশোর। ২০০১ সালের ডিসেম্বরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। দুই বছরের মাথায় ২০০৩ সালের জানুয়ারি এবং অক্টোবর মাসে কারাবন্দী হন তিনি। ওই বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাকে ‘বিবেকর বন্দী’ হিসেবে আখ্যায়িত করে। একই সাথে তার মুক্তির দাবিতে ‘আর্জেন্ট অ্যাকশন’ শীর্ষক ধারাবাহিক প্রচারণা চালিয়েছিল সংস্থাটি।
১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিএনপির প্রভাবশালী প্রার্থী মির্জা আব্বাসকে ৯ হাজার ২১ ভোটে পরাজিত করেন সাবের চৌধুরী। কিন্তু ২০০১ সালের নির্বাচনে মির্জা আব্বাসের কাছে ৩৯ হাজার ২৮২ ভোটে পরাজিত হন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ গঠিত সরকারের মন্ত্রীসভার তিনি ছিলেন কনিষ্ঠ সদস্য। প্রথমে তাকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। একই সাথে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সময়কালেই ২০০০ সালের জুনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণাঙ্গ সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবরে তাকে আজীবন সদস্যপদ প্রদান করেছে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব।
এরপর ২০০৮ সালের নির্বাচনে পুনর্বিন্যাসিত ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী শিরিন সুলতানাকে ৭৩ হাজার ৩২১ ভোটে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন সাবের। তিনি ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ রাজনৈতিক দলের একজন ক্লিন ইমেজের রাজনৈতিকবীধ। ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায় ১০ই সেপ্টেম্বর ১৯৬১ ইং সালে জন্ম গ্রহন করেন সাবের হোসেন চৌধুরী। আজ এই জননেতা সাবের হোসেন চৌধুরীর ৫৯তম শুভ জন্মদিন। আমরা তাঁহার শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা সহকারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক দেশ জাতির।
