জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল– ১৯৪৯ সালের ৫ই আগষ্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি এম এ জি ওসমানীর এ ডি সি হিসেবে দায়িত্ব পালন করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সাহসীকতার সাথে তাঁর দায়িত্ব পালন ছিল অসাধারণ, তাঁর বন্ধুমহলে তিনি ছিলেন তারুণ্যের অহংকার, তিনি ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। তাঁর জীবন সঙ্গী হিসেবে ক্রিয়াবীধ সুলতানা খুকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ঠে ঘাতকদের নির্মম হত্যাকাণ্ডের প্রথম শহীদ শেখ কামাল ( বিশেষজ্ঞদের ধারনা মতে)। অকালে ঝরে যাওয়া জাতির গর্বিত সন্তান শেখ কামালের ৭২তম শুভ জন্মদিনে মহান আল্লাহ পাকের দরবারে- বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ও তাঁর সহধর্মীনি সুলতানা কামাল খুকী সহ ১৫ই আগস্ট সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন সহকারে আত্মার মাগফেরাত কামনা করি (আমিন)।

