
২৮/০৯/২০২২ইং
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর আদরের বড় কন্যা মানবতার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন। ১৯৪৭ ইং সালের ২৮ শে সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কোল আলোকিত করে এই বাংলার ধরায় আগমন করেন বঙ্গবন্ধুর আদরের বড় কন্যা হাসু । এই হাসু ছিলেন বঙ্গবন্ধুর অতি আদরের, তিনি ছোট বেলা থেকেই লড়াই সংগ্রাম দেখতে দেখতেই বড় হয়ে উঠেছেন। ১৯৭৫ ইং সালে ১৫ই আগস্ট বাবা শেখ মুজিবুর রহমান ও মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পুরো পরিবারকে হারাতে হয়। একমাত্র ছোট বোন শেখ রেহেনা ও শেখ হাসিনা বিদেশে থাকার কারনে আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান তারা দুই বোন।নেতা কর্মীদের অনুরোধে ১৯৮১ ইং সালে দেশে ফিরে আসেন শেখ হাসিনা, পরিবার হারানোর বেদনা বুকের ভিতর চেপে রেখে আওয়ামীলীগের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদর্শেই পথ চলতে শুরু করেন জননেত্রী শেখ হাসিনা এবং দীর্ঘ একুশ বৎসর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ ইং সালে ক্ষমতায় আসেন আওয়ামীলীগ।২০০৮ +২০১৪+২০১৮ ইং সাল সহ চতুর্থ বারের মত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, দক্ষ ও সাহসিকতার সহিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন মানবতার জননেত্রী শেখ হাসিনা। আজ শেখ হাসিনা বিশ্ব দরবারে উন্নয়ন ও নেতৃত্বের রোল মডেল। আজ ২৮ শে সেপ্টেম্বর ২০২১ ইং আমাদের সকলের প্রিয় নেতা মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন। তাঁর শুভ জন্মদিনেে মহান আল্লাহ পাকের দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। হে বিশ্ব বরেন্য মানবতার জননেত্রী আপনার শুভ জন্মদিনে শুভেচ্ছা ও শুভ কামনা অন্তরের অন্তস্তল থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার।
নাসির উদ্দিন
সমর্থক বাংলাদেশ আওয়ামীলীগ
০১৭১৬-৯১৭৬১০

“শুভ জন্মদিন”মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা- আপনার শুভ জন্মদিন উপলক্ষে মহান আল্লাহর দরবারে আপনার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 💙