
আজ ২৪/০৯/২০২০ইং বাংলাদেশ আওয়ামীলীগ অনলাইন কর্মী পরিষদ গ্রপের এক বৎসর পূর্তি।
আচ্ছালামু আলাইকুম, বাংলাদেশ আওয়ামীলীগ অনলাইন কর্মী পরিষদ গ্রুপের বন্ধুরা সবাই কেমন আছেন, আমি আশাবাদী মহান আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আপনাদের সকলের দোয়ার বরকতে ভাল আছি। সকল বন্ধুদের কৃতজ্ঞতার সহিত জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামীলীগ অনলাইন কর্মী পরিষদ গ্রুপটি গত ২৪/০৯/২০১৯ ইং সালে যাত্রা শুরু করে আজ ২৪/০৯/২০২০ইং গ্রুপটির এক বৎসর পূর্ণ হলো, আমি আপনাদের সকলের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ কারণ আপনারা সাথে থেকে উৎসাহ উদ্দীপনা যুগিয়েছেন বলেই আমি আগাতে পেরেছি, গ্রুপে কাজ করতে গিয়ে আপনাদের কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই গ্রুপটি তৈরী করার উদ্দেশ্য হল, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি চেতনাবোধ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালবাসা। আর এই ভালবাসা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আপনাদের সাথে এক হয়ে কাজ করতে পারি ও এই গ্রুপটিকে সকল রাহু গ্রাস থেকে মুক্ত রেখে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে পারি সেটুকু সহযোগিতা আপনাদের সকলের কাছে আমার একান্ত কম্য। আমরা বাংলাদেশ আওয়ামীলীগের একটি পরিবার হিসেবে আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করা, বঙ্গবন্ধুর আত্মজীবনী সকল নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচার করা, বাংলাদেশ আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীদের আত্মজীবনী তুলে ধরা, গুজব ও অপপ্রচারকে প্রতিহত করা, দলের সকল সিদ্ধান্তকে সকলের মাঝে পৌঁছে দেওয়া। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মী হয়ে আপনাদের সকলের সাথে কাজ করতে চাই আমার যদি কোথাও কোন ভুল হয়ে থাকে দয়া করে আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। আমাদের গ্রুপের একটি ওয়েবসাইট আছে যার নাম www.shopnosharothi.com সুযোগ পেলে ভিজিট করে আপনাদের মতামত জানিয়ে আমাকে সহযোগিতা করুন আপনাদের উৎসাহ আমার এগিয়ে যাওয়ার উদ্দীপনা। বাংলাদেশ আওয়ামীলীগ অনলাইন কর্মী পরিষদ গ্রুপটি একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের জন্য উম্মুক্ত।গ্রুপের ভিতর কোন রকম ঝামেলা দেখলে সাথে সাথে গ্রুপ এডমিন বরাবর রিপোর্ট করুন। আজ বাংলাদেশ আওয়ামীলীগ অনলাইন কর্মী পরিষদ গ্রুপের এক বছর পূতি উপলক্ষে সকল বন্ধুদের প্রতি রইলো অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক ভালবাসা ও অভিনন্দন। সকল বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক মানবতার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার।
