আমাদের মাঝে আর নেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Spread the love
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তি আইন বিশেষজ্ঞ এটর্নি জেনারেল মাহাবুবে আলম স্যার।ইন্না-লিল্লাহিি অ-ইন্নাইলাহি রাজিউন।

০১ফেব্রুয়ারি ১৯৪৯ সালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মৌছামন্দ্রা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) এবং পাবলিক প্রশাসনে এমএ পাস করেন তিনি। ১৯৭৯ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবিধান এবং সংসদীয় গবেষণা ইনস্টিটিউট (আইসিপিএস) থেকে সাংবিধানিক আইন এবং সংসদীয় প্রতিষ্ঠান এবং পদ্ধতিতে দুটি ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।

মাহবুবে আলম আইন বিষয়ে স্নাতক হওয়ার পর ১৯৭৫ সালে হাইকোর্টে অনুশীলন শুরু করেন এবং ১৯৮০ সালে আপিল বিভাগের আইনজীবী হন।১৯৯৩-১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।১৯৯৯সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন এবং ২০০৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচিত হন। ২০০৫-২০০৬ সালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি হন।

মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।২৮/০৯/২০২০ইং সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে জানাজা শেষে বনানী বুদ্ধিজীবি কবরস্থানে সমাধিস্থ করা হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সকল মহল গভীরভাবে শোকাহত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।মহান আল্লাহ দয়া করে স্যারকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।🤲আমিন।

Leave a Comment

Your email address will not be published.